banglahour

ভৈরবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্ধোধন

স্বাস্থ্য | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৬ মাস আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ৫:১২ অপরাহ্ন

ভৈরবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্ধোধন করা হয়েছে।  আজ রোববার দুপুরে জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন । এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর প্রশাসক মোঃ ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কিশোর কুমার ধর, জহির উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক  আজিজুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা  প্রমূখ।  ভৈরবে ১৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে  আগামী  ১০ কার্য দিবস চলবে এ টিক্দান কর্মসূচী। তাছাড়া কমিউনিটিতে চলবে আরো ৮ দিন। এ সময়   উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কিশোর কুমার ধর বলেন, টাইফয়েডের টিকা নিলে কোন পাশ্ববর্তী প্রতিক্রিয়া নেই। ভয় পাওয়াার ও কারন নেই। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী  ১ লাখ ৬ হাজার ৯৫ জন শিশু কে টিকার আওতায় আনা হয়েছে ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল