banglahour

পিরোজপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে দুই জেলের ১ মাসের কারাদণ্ড;তিন হাজার মিটার জাল জব্দ।

অপরাধ | মো.মিজানুর রহমান,পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ৫:৩৫ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালী উপজেলার কচাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য ইলিশ মাছ শিকার করার অপরাধে পলাশ হাওলাদার (৪৫) ও আব্দুল আউয়াল (২৭) নামে দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পলাশ উপজেলার সুবিদপুর গ্রামের আমির আলীর ছেলে ও আউয়াল একই গ্রামের ইয়াছিন হাওলাদারের ছেলে।

রোববার (১২ অক্টোবর) ভোর রাত ৩ টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কচাঁ ও সন্ধ্যা নদীর মোহনায় অভিযান চালিয়ে তিন হাজার মিটার জাল জব্দ এবং ওই দুই জেলেকে আটক করেন।

মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান  বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা মাছ শিকার করছিল। এসময় দুই জেলেকে জালসহ আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল দেয়া হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বজল মোল্লা বলেন, দুই জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অপরাধে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল