banglahour

মুক্তাগাছায় ভূমি অধিকার ও সেবা প্রাপ্তি নিয়ে কর্মশালা

সারাদেশ | রিপন সারওয়ার ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ৫:৪৮ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় ভূমি অধিকার, নথিপত্র ও সেবা প্রাপ্তির প্রযুক্তিগত দিক নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
রোববার (১২ অক্টোবর ২০২৫) উপজেলার বিআরডিবি হল রুমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে চালিত ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন (আইএইচআরইপি) প্রকল্প প্রশিক্ষণের আয়োজন করে।
কর্মশালায় মূখ্য প্রশিক্ষক ছিলেন মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) লুবনা আহমেদ লুনা। 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের প্রজেক্ট ম্যানেজার মৌসুমী মজুমদার, উপজেলা কো-অর্ডিনেটর সুহাস চিরান, টি.ডব্লিউ.এ মুক্তাগাছা শাখার সাধারণ সম্পাদক কমলা ম্রং, উপজেলা শিক্ষক সমিতির ডিরেক্টর মোঃ জহিরুল ইসলাম খান প্রমুখ। 
কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা বলেন, ভূমি সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযুক্তি এখন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনগণকে ডিজিটাল পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সেবার সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ভূমি রেকর্ড সংরক্ষণ, নামজারি প্রক্রিয়া, অনলাইন আবেদন ও ডিজিটাল ভূমি সেবা প্রাপ্তির নিয়মাবলি সম্পর্কে ধারণা লাভ করেন। এছাড়াও মাঠ পর্যায়ের সেবা নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ের ভূমিকা ও সচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিসহ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল