
(৩ বছর আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১০:৫৮ পূর্বাহ্ন
আজ মঙ্গলবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনার বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ বলিদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাঞ্জলি জানান ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস।
এ সময় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশনের সংরক্ষিত আসন-০৬ এর কাউন্সিলর নারগীস মাহতাব এবং সংরক্ষিত আসন-০৭ এর কাউন্সিলর শিরিন গাফ্ফার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে আজ রাত ১২টা ১ মিনিটে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ আবুল বরকত, আব্দুল জব্বার ও শফিউর রহমান এবং শহীদ মিনারের নকশাকার শিল্পী হামিদুর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে ঢাদসিক এর অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীরের নেতৃত্বে অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ভাষা শহিদদের প্রতি আজিমপুর কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।