
(১ বছর আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ৯:০৮ অপরাহ্ন
পিরোজপুর:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম আজ দুপুরে (১২ অক্টোবর) এক সংক্ষিপ্ত সফরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী আটঘর কুড়িয়ানার ভাসমান নৌকার হাট পরিদর্শন করেছেন।দুর্যোগ কালীন সময়ে দেশের বন্যা কবলিত এলাকার জন্য এখানকার নৌকা ব্যবহারের সম্ভাবতা যাচাই করাই ছিল তার সফরের মূল উদ্দেশ্য।
এ সময় তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ত্রাণ পৌঁছানো ও উদ্ধার কাজে দেশীয় নৌকার গুরুত্ব অপরিসীম। তাই ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহারের ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।
তিনি আরও বলেন, আগের সরকারগুলো বিপুল অর্থ ব্যয়ে বিদেশি নৌকা আমদানি করলেও, আমরা দেশীয় কারিগরদের তৈরি নৌকাই ব্যবহার করবো— এতে যেমন দেশের অর্থ সাশ্রয় হবে, তেমনি স্থানীয় শিল্পও টিকে থাকবে।
এ সময় তিনি শতবর্ষী নৌকার হাট খ্যাত আটঘর বাজারের নৌকার কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
দুর্যোগ কালীন সময়ে দেশের বন্যা কবলিত এলাকার জন্য এখানকার নৌকা ব্যবহারের সম্ভাবতা যাচাই করাই ছিল তার সফরের মূল উদ্দেশ্য।
আজ রবিবার দুপুরে উপদেষ্টার সংক্ষিপ্ত এ সফরে তার সাথে ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মন্ত্রণালয়ের ডিজি রেজওয়ানুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম শামিম, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বৃন্দ।
উপদেষ্টার এ সফর প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন,দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় নেছারাবাদের শতবর্ষি আটঘর
কুড়িয়ানার নৌকা সারাদেশের বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কাজে ব্যবহারের জন্য চিন্তা করছে। তারই ধারাবাহিকতায় আজকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় এ মন্ত্রণালয়ের সচিব ও ডিজি মহোদয় সহ এ নৌকারহাট পরিদর্শন করেন। আমি আশা করছি, সারাদেশে এখানকার নৌকা ব্যবহারের সিদ্ধান্ত কার্যকরী হলে, এ শিল্প আরও সমৃদ্ধ লাভ করবে।