banglahour

খুলনা জেলা পরিষদ কর্মকর্তা তাছলিমা আক্তারের বিরুদ্ধে অভিযোগে সাত কর্মচারী সাক্ষ্য প্রদান

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন ব্যুরো প্রধান খুলনা

(৯ মাস আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ৯:১৬ অপরাহ্ন

 খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জেলা পরিষদ ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম চলছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ২১ জুলাই ২০২৫ তারিখের স্মারক নং-০৪,০০,০০০০,০০০,৫১১,২৭.০০৮৯,১৫.৩৫৪ অনুযায়ী খুলনা বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগের পরিচালক মোঃ শাহীনুজ্জামানকে ঘটনাটি তদন্তের দায়িত্ব প্রদান করা হয়।

গত ৭ অক্টোবর অভিযোগকারী পাঁচজন ঠিকাদারের সঙ্গে সাক্ষাৎ করে প্রমাণাদি সংগ্রহ করা হয়। অভিযোগে উল্লেখ থাকায় জেলা পরিষদের সাত কর্মচারীকে ১২ অক্টোবর শুনানিতে অংশ নেওয়ার জন্য ডাকা হয়। অভিযোগ অনুসারে, ওই সাতজন কর্মচারীকে কোনো নোটিশ প্রদান করা হয়নি এবং তারা চাকরি খাওয়াসহ বিভিন্ন হুমকির মুখে পড়েন।

তবুও সাতজন কর্মচারী ভয়-ভীতি উপেক্ষা করে শুনানিতে উপস্থিত হন এবং মৌখিক ও লিখিতভাবে তাদের সাক্ষ্য প্রদান করেন। তারা আশা প্রকাশ করেন, সঠিক তদন্ত রিপোর্ট প্রকাশিত হলে অনিয়ম ও দুর্নীতির দায়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি হবে।

তাছলিমা আক্তারের বিরুদ্ধে সরকারি বাসা ভাড়া ফাঁকি, সরকারি গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার, ঠিকাদারদের হয়রানি ও অর্থ অপচয়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, এটি জেলা পরিষদ তদন্তের দ্বিতীয় ধাপ; প্রথম ধাপে অভিযোগকারী ঠিকাদারদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল