banglahour

নাইক্ষ্যংছড়িতে ১০ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক আটক

অপরাধ | বান্দরবান প্রতিনিধি

(১ বছর আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ৯:২২ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-ঈদগড় সড়কে ১০ বছরের এক শিশুকে ধর্ষন করে পালিয়ে যাওয়ার সময় ধর্ষক রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা (২৫) কে আটক করেছে জনতা। পরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশকে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষনের পর পালিয়ে যাওয়া ভচইক্ক্যার ছবি দেখে রামু উপজেলাধীন রশীদনগর ইউনিয়নের ধলিরছড়া নামক জায়গা থেকে এলাকার লোকজন আটক করে নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন বাইশারী পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে রাত ৭টার দিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সতেজ বড়ুয়া সঙ্গীয় ফোস ও নাইক্ষ্যংছড়ি থানার এসআই মোঃ পলাশ খান ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

ধর্ষক রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর বাইশারী এলাকার সুজন বড়ুয়ার ছেলে। পেশায় একজন ড্রাইভার।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মাসরুরুল হক।

উল্লেখ্য, রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি বাইশারী-ঈদগড় সড়কে ধর্ষনের এই ঘটনা ঘটে। ধর্ষিতা শিশুটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে পরিবার সুত্রে জানা যায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল