banglahour

অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

অপরাধ | বাগেরহাট জেলা প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ৮:০৬ পূর্বাহ্ন

অস্ত্র ও মাদক মামলায় মোট ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইমরান সরদারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ এ তথ্য নিশ্চিত করে।

গ্রেফতার ইমরান সরদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর চিংড়াখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান জানান, র‌্যাব-৬ এর সিপিসি সদর কোম্পানির একটি দল শনিবার (১২ অক্টোবর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইমরান সরদারকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, ইমরান সরদার অস্ত্র মামলায় ১০ বছর এবং মাদক মামলায় ৫ বছর ৫ মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

বর্তমানে তিনি মোরেলগঞ্জ থানার হেফাজতে আছেন এবং সোমবার সকালে তাকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি মতলুবর রহমান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল