
(১ বছর আগে) ১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ১:৪৭ অপরাহ্ন
কুমিল্লায় গোমতী নদীর চরে আগাম রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১৩ অক্টোবর) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আমতলীর চর এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মিজানুর রহমান।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ- পরিচালক ( শস্য) আল মামুন রাসেল,আনোয়ারুল ইসলাম জুয়েল (উদ্যান), আদর্শ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা ,মোঃ আব্দুল কাদেরসহ অনেকে।
এসময় গোমতী নদীর চরে আগাম রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন কৃষি কর্মকর্তারা।
সভা শেষে কুমিল্লা গোমতী নদীর আমতলী চরের আগাম রবি ফসলের মাঠ পরিদর্শন করেন।