banglahour

পিরোজপুরে কিশোরী ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার।

অপরাধ | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ৬:৪১ অপরাহ্ন

 পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের এক দিন মজুরের  কিশোরী মেয়েকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি মো.আল আমিন হোসেন (৪০)কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব শির্ষা গ্রামের এক দিনমজুরের কিশোরী কন্যাকে ঘরে একা পেয়ে ধর্ষণ চেষ্টা চালায় প্রতিবেশী সৌদী প্রবাসী আব্দুর রশিদের  ছেলে আল আমিন হোসেন। এ সময় ওই কিশোরীর  ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আল আমিন পালিয়ে যায়। পরবর্তীতে আজ সোমবার কাউখালী থানায় কিশোরীর পিতা বাদী হয়ে আল আমিন কে আসামি করে ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন।পুলিশ থেকে গ্রেপ্তার করে পিরোজপুর  আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. সোলায়মান  বলেন, কিশোরী ধর্ষণ চেষ্টা মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে, বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল