banglahour

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্বরণ

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৪:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৮ অপরাহ্ন

চট্রগ্রাম: যথাযোগ্য মর্যাদায় বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে আজ রাত ১২.০১ মিনিটে ফুল ও ভালবাসায় সিক্তকরণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মন্ত্রী বীর বাহাদুর তদানিন্তন পাকিস্তানি শাসকগোষ্ঠীর গুলিতে নিহত শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। ভোরে প্রভাত ফেরী র‌্যালীর মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। সকল পেশা শ্রেণির মানুষ প্রভাত ফেরীতে অংশ নেন।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী উপস্থিত থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

এছাড়া বান্দরবানের সিভিল সার্জন কার্যালয়, উন্নয়ন বোর্ড, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে শহীদ মিনার এলাকায়। সকলের কন্ঠে সমস্বরে ধ্বনিত হয় ‌‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল