banglahour

প্রচারপত্র বিতরণ ও গণসংযোগকালে এড. মনা ফ্যাসিবাদের ছায়াশক্তি সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১০ মাস আগে) ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৯:৪৬ পূর্বাহ্ন

অশুভ শক্তির একটি দল ৭১-এ মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছিল। তারা এখনো ক্ষমা চায়নি উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসিবাদ চক্র ষড়যন্ত্র শুরু করেছে। ফ্যাসিবাদ ছায়াশক্তি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিএনপিকে চাঁদাবাজ ও সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অথচ এই অশুভ শক্তি সূক্ষ্মভাবে চাঁদাবাজি থেকে শুরু করে দখলবাজি করছে। কিন্তু একথা কেউ বলছে না। আর বিএনপি নেতাকর্মীরা চুপ থেকে শুধু নিজেদের মধ্যে একে অন্যের বিরুদ্ধে দোষারোপে ব্যস্ত রয়েছে। যারা আওয়ামী লীগ করেছে এবং বিএনপিসহ সাধারণ মানুষকে অত্যাচার করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ফ্যাসিবাদ ছায়াশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী হতে হবে।
সোমবার (১৩ অক্টোবর) বিকালে নগরীর সোনাডাঙ্গা কাঁচাবাজার এলাকায় বিএনপি প্রদত্ত ৩১দফার প্রচারপত্র বিতরণ ও ধানের শীষের গণসংযোগকালে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এড. মনা বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া বাংলাদেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গিয়েছিল। এরপর শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার মালিক দাবি করে দেশকে লুটপাট করেছে। মুক্তিযোদ্ধাদের ভাতার লোভ দেখিয়ে মুক্তিযোদ্ধাদের কিনে নিয়েছিল। যার কারণে শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের খেতাব কেড়ে নিলেও একটা মুক্তিযোদ্ধা কথা বলেনি। প্রতিবাদের জন্য রাস্তায় নামেনি। শেখ হাসিনা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাকে পঁচিয়ে দিয়ে গেছে। বিএনপি ও দেশকে গুপ্ত ফ্যাসিস্ট ও ইসলাম ধর্মকে বিক্রি করা দলের হাত থেকে বাঁচাতে হলে এখনই মাঠে নামতে হবে, মানুষকে বোঝাতে হবে-বেহেশতের মালিক একমাত্র আল্লাহ। কোনো দল নয়। এসময়  উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপি'র সভাপতি হাফিজুর  রহমান মনি মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক শেখ তৈয়বুর রহমান, ২১  নাম্বার ওয়ার্ড বিএনপি'র সভাপতি শেখ আবু সাঈদ, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি গাজী আফসার উদ্দিন মাস্টার, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আলম দীপু, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনি, মাহবুব উল্লাহ শামীম, সাকিব জমদ্দার, জহিরুল ইসলাম জুয়েল, সালাউদ্দিন বুলবুল, তারিকুল ইসলাম তারেক, মুরশিদুর রহমান লিটন, ওয়ায়াজ উদ্দিন শান্টু, সেলিম আলতাফ খান, মাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম  মোহাম্মদ মুকুল, আলী হোসেন, মিন্টু কাজী, শহিদুল আলম, জাহিদুর রহমান, নুরুল ইসলাম, আব্দুল হালিম, মোঃ নাসিম,  রাহাত আলি লাচ্চু, খায়রুজ্জামান সজীব, মাহমুদুল হক টিটু, মিরাজ, শাহিন, শুভ, মনজুর, শাহীন,  রুবেল,  গোলাম কিবরিয়া, সাজু হাওলাদার, শেখ তারিক,  শফিকুল ইসলাম, সজল, ফয়সাল আমিন, দ্বীপ ইব্রাহিম  নয়ন ,আরিফা আশরাফির চুমকি, কাকলি, মেহেরুন্নেসা মিতু, সোনিয়া , সুজানা জলি, শিল্পী, লাকি, তিশা, জুলি  সুলতানা, সালমা,  আনোয়ারা,  চম্পা,  ফরিদা, রোজিনা, মিনা  রহিমা  আনিকা প্রমূখ।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল