banglahour

বাগেরহাটে দশানি পচা দীঘি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

অপরাধ | মনিরুল ইসলাম দুলু , বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১১:৫৭ পূর্বাহ্ন

বাগেরহাটে দশানি পচা দীঘি থেকে সুমন্ত বিশ্বাস (৪৫) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এলাকাবাসী দীঘিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদ উল হাসান।

নিহত সুমন্ত বিশ্বাস বাগেরহাটের চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। বাগেরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের এলজিইডির মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. মাহমুদ উল হাসান জানান, সোমবার বাগেরহাট সদরের বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত বিশ্বাস। দুপুরের দিকে খাবার খাওয়ার কথা বলে বের হলে আর ফিরেনি। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজির করা হয়।

সকালে পচা দীঘিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তার শরীরে এখন পর্যন্ত কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল