
(৯ মাস আগে) ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩:৩৭ অপরাহ্ন
ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ি এলাকায় প্রতিষ্ঠিত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড স্টেশনে চাঁদাবাজি ও শ্রমিক সংগঠনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে এলাকাবাসী এবং শ্রমিকদের উদ্যোগে নগরীর চর কালিবাড়ি এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের শতাধিক শ্রমিক ও স্থানীয় এলাকাবাসি অংশ নেয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, “বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংগঠন এর শাখা চরকালীবাড়ী ট্রেড ইউনিয়ন কমিটি কমিশনের নামে নিয়মিত চাঁদা আদায় করছে, যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।”
বক্তারা আরও দাবি করেন, চরকালীবাড়ী ট্রেড ইউনিয়ন সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি অবিলম্বে বাতিল করতে হবে এবং রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয় শ্রমিকদের শতভাগ অগ্রাধিকার দিতে হবে।