
(১ বছর আগে) ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩:৫৭ অপরাহ্ন
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা হাবিবুর রহমান বলেছেন, “গোটা মানবজাতির জন্য রাসুলুল্লাহ (সা.)-এর জীবনই সর্বোত্তম আদর্শ। নবীজির সীরাত ও চরিত্রের অনুসরণ আমাদেরকে সোনার মানুষে পরিণত করতে পারে।”
তিনি বলেন, তরুণ প্রজন্মকে কুরআন ও হাদীস অধ্যয়নের পাশাপাশি এর বাস্তব অনুশীলনে মনোযোগী হতে হবে। তাহলে গোটা জাতি উপকৃত হবে। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রসমাজের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রসমাজের নেতৃত্ব ও সাহস আমাদের জাতিকে নতুনভাবে বিশ্বের কাছে পরিচিত করেছে। কিন্তু এখনও দেশে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি—যা জাতির জন্য দুঃখজনক। এজন্য ছাত্রসমাজকে নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতি নিতে হবে।”
তিনি এসব কথা বলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, নাজিরেরগাঁও শাখার সীরাত প্রতিযোগিতা, বার্ষিক তামাদ্দুনিক প্রতিযোগিতা ও সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে এবং ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার ও সীরাত সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক সিদ্দিকুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. ফয়জুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরেরগাঁও শাখার সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন ও শাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ক্বারী মাওলানা মতিউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন — মাওলানা খলীলুর রহমান, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হাফিজ মাসুদ, মাওলানা ইমদাদুল হক ফয়েজী, মাওলানা আনওয়ার হোসাইন, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা হানিফ হোসাইন, সাংবাদিক এমজেএইচ জামিল, জয়নাল আবেদীন আজাদ, শিক্ষক ওবায়দুল হক, মতিউর রহমান, শাহীন আলম, খোরশেদ আলম মহসিন, শেখ ইউনুছ আলী, আজিজুর রহমান, মেহেদী হাসান, আলা উদ্দীন, মাওলানা আব্দুল খালিক, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আমীর হোসাইন ও কায়েস আহমদ।