banglahour

আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রাজনীতি | এমদাদুল ইসলাম ভুট্টো, ঠাকুরগাঁও প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৬:০৪ অপরাহ্ন

 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আগামী নির্বাচনের  উপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে। সামগ্রিকভাবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে নির্যাতিত হয়েছেন।

মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থনা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, তিনজন এমপিসহ সতের'শ নেতা কর্মীকে গুম করা হয়েছে। 
'তিনি বলেন, আমাদের রাজনৈতিক কর্মী যারা আছেন এখন অন্তত রাতে ঘুমোতে পারছেন। আমার ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছরে কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত হয়েছেন। সহায়তা করার জন্য  আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল