banglahour

খুলনায় সবুজ খাঁ হত‌্যার ঘটনায় আসামী‌দের সর্বচ্চ শা‌স্তির দা‌বি‌তে এলাকাবাসীর বিক্ষোভ ও ম‌ানববন্ধন

সারাদেশ | ব‌্যু‌রো প্রধান খুলনা

(১ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২:৩৭ অপরাহ্ন

খুলনার খা‌লিশপু‌রের হাউ‌জিং বাজার এলাকার সবুজ খাঁ হত‌্যা মামলার আসামী‌দের গ্রেফতার ক‌রে সবর্চ্চ শা‌স্তির দা‌বি‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ ক‌রে‌ছে এলাকাবাসী।
আজ বেলা ১১ টায় হাউ‌জিং বাজা‌রের বায়তুল ফালাহ মো‌ড়ে সম‌বেত হয় এলাবাসী। এরপর তারা সবুজ খা হত‌্যা মামলার এজাহার ভুক্ত আসামীদের দ্রুত গ্রেফতার ক‌রে সর্বচ্চ শা‌স্তির দা‌বিতে মানববন্ধ‌নের আ‌য়োজন ক‌রে। প‌রে এলাকাবাসী বি‌ক্ষোভ মি‌ছিল নি‌য়ে খা‌লিশপুর থানা সংলগ্ন পৌর সভার মো‌ড়ে এ‌সে সমা‌বে‌শের ম‌ধ্যে দ‌িয়ে তা‌দের কর্মসু‌চি শেষ ক‌রে। সমা‌বে‌শে নিহত সবুজ খাঁর স্ত্রী, কন‌্যা ও মে‌য়ের জামাই বক্তব‌্য রা‌খেন। এ সময় নিহ‌ত সবুজ খাঁর হত‌্যাকারী নাজমা বেগম ও নাজমা বেগ‌মের সন্তান সহ হত‌্যাকান্ডর সা‌থে জ‌ড়িত‌দের গ্রেফতার ক‌রে সুষ্ঠ বিচা‌রের দা‌বি জানান। গত ৯ অ‌ক্টোবর নাজমা বেগ‌মের সু‌দের ব‌্যবসা, পুর্ব শত্রুতা ও পা‌রিবা‌রিক কোলাহর জের ধ‌রে ডাব ও ভাঙ্গাড়ী বি‌ক্রেতা সবুজ খা‌কে খুন করা হয়। নিহত সবু‌জের সা‌থে নাজমার সু‌দের ব‌্যবসা নি‌য়ে দ্বন্দ চল‌ছিল। এ ছাড়া প‌রিবা‌রিক আধিপত্য বিস্তার নি‌য়ে শালী ও দুলা ভা‌য়ের ম‌ধ্যে অন্তঃ কোলাহ বজায় ছিল। এ ঘটনায় সবুজ খাঁর প‌রিবার নাজম‌ার বিরু‌দ্ধে খুলনা প্রেস ক্লা‌বে সংবাদ স‌ম্মেলন ক‌রে। আর এসব ঘটনা‌কে কেন্দ্র ক‌রে বৃহস্প‌তিবার নাজমা তার বড় বো‌নের স্বামী সবুজ খাঁ‌কে তার পা‌লিত লোকজন দি‌য়ে হামলা ক‌রে।
 সন্ত্রাসীরা সবুজ খানকে ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নি‌য়ে গে‌লে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল