banglahour

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বেলগাছী গ্রামে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ ৩৫৭ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

রাজনীতি | ‎রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩০ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে বিএনপি ও সহযোগী সংগঠন থেকে একযোগে ৩৫৭ জন নেতাকর্মী যোগদান করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৫টায়  বেলগাছী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মামুন রেজার সঞ্চালনায় আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা–২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।
‎অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে জামায়াতে ইসলামীতে বরণ করে নেন জেলা আমীর ও অন্যান্য নেতৃবৃন্দ।
‎যোগদান অনুষ্ঠানে নতুন সদস্যরা বলেন,আমরা এতদিন না জেনে ভুল পথে ছিলাম। বিএনপি মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়, কিন্তু জামায়াতে ইসলামী আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে। তাই আমরা ইসলামের পক্ষে থাকতে চাই। আমাদের জীবনকে আল্লার রাস্তায় বিলিয়ে দিতে চাই। মৃত্যু পর্যন্ত যেন ইসলামের পথে অবিচল থাকতে পারি, এ জন্যই জামায়াতে যোগদান করেছি। 
‎প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর রুহুল আমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজী বা বেকারত্ব—থাকবে ন্যায়, ইনসাফ ও সততার শাসন।
‎এমন একটি দেশ জামায়াতে ইসলামী গড়বে যেখানে যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকের হাতে কাজ পৌঁছে যাবে, কেউ বেকার থাকবে না ইনশাআল্লাহ। চাকরির জন্য আর কাউকে এমপি-মন্ত্রীদের পেছনে  টাকার বস্তা নিয়ে ঘুরতে হবে না। আমরা ইনশাআল্লাহ এমন একটি রাষ্ট্র গড়ব যেখানে মানুষ নিরাপদে, মর্যাদার সঙ্গে, ন্যায়ভিত্তিক সমাজে বাঁচতে পারবে। ২৪ সালের গণ-আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন,ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা ভেবেছিলাম, দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়তে পারব। কিন্তু বিএনপি নিজেদের অন্তকোন্দল আর ক্ষমতার লোভে আবারও দেশকে পেছনে টেনে নিয়েছে। দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে কয়েকশত কর্মী খুন হয়েছে শুধু চাঁদার দাবিতে, ক্ষমতার দ্বন্দ্বে, আর লুটপাটের জন্য। শেখ হাসিনার সময় যে দমননীতি ছিল, বিএনপি তার চেয়েও নৃশংস রূপ দেখিয়েছে।
‎সে কারনে আমরা চাই, আগামী নির্বাচন হবে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে। বাংলাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে ইনশাআল্লাহ। নতুন যারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন, তাদের বলব—জুলুম-নির্যাতন যতই আসুক, এক আল্লাহর উপর ভরসা রেখে ইনসাফের পক্ষে অবিচল থাকুন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা–১আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল