
(৯ মাস আগে) ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২:২০ অপরাহ্ন
সরকারি নিয়মে চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং ২০% বাড়িভাড়া সহ ৩ দফা দাবীতে ভৈরবে এমপিওভুক্ত শিক্ষকদের ৫ম দিনের মতো কর্মবিরতি পালন করছে। আজ সকাল থেকে ভৈরবে এমপিও ভুক্ত উচ্চ বিদ্যালয়,মাদ্রাসা ও কলেজের শিক্ষকরা ক্লাল বর্জন করে এ কর্মবিরতি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মবিরতি চলবে বলে শিক্ষকরা জানান। তাছাড়া ঢাকায় আন্দোলনে শিক্ষকদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে ভৈরব উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন জানান,১ হাজার টাকা চিকিৎসা ভাতা,বেতনের ২০% বাড়িভাড়া এবং শতভাগ উৎসব ভাতা প্রদানে শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা যেন তাদের দাবি মেনে নেন। দাবি মানা না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তিনি জানান।