banglahour

পাইকগাছায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অপরাধ | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৪:৪১ অপরাহ্ন

 খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গাছুয়া খালের দক্ষিণ মাথায় স্লুইসগেট সংলগ্ন বড় নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পাইকগাছা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পাইকগাছা থানার নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এলাকাবাসীর সন্দেহ  ঘের সংক্রান্ত কোনো বিরোধের জের ধরে এমন ঘটনার সূত্রপাত হতে পারে। 
তবে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করছে।নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর আব্দুস সবুর জানান, স্থানীয় জনগণ অজ্ঞাত একটি লাশ খালে ভেসে আছে জানালে আমরা সকাল দশটার দিকে লাশটি উদ্ধার করি। তার আনুমানিক বয়স ৪০। এসময় লাশের পকেট থেকে একটি মোবাইল, একটি প্লাস ও ইয়ারফোনের বক্স পাওয়া যায়। ফোনটির সিম খুলে দেখা যায় ‘ভাইয়া’ নামে একটি নাম্বার সেভ করা ছিল। ওই নাম্বারে যোগাযোগ করলে অপরপ্রান্ত থেকে জানানো হয়, মৃত ব্যক্তি খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং তিনি ২-৩ দিন ধরে নিখোঁজ ছিলেন।” পুলিশ জানায় উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ সেই ব্যক্তির হতে পারে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল