banglahour

রাঙ্গামাটির জুরাছড়ি শুকনাছড়ি বেনুবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

ধর্ম | রাঙ্গামাটি প্রতিনিধি

(৫ মাস আগে) ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫:০৮ অপরাহ্ন

বুদ্ধের নীতি অনুসরন করে লোভ, ঈর্ষা পরিহার করে ও মৈত্রী কামনায় রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার শুকনাছড়ি বেনুবন বৌদ্ধ  বিহারে ৩৫ তম কঠিন চীবর দান অনুষ্ঠান  সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রত্ন বোধি শ্রমনকে উপসম্পাদা প্রদান (ভিক্ষু) করা হয়। পরে আগত অতিথি ভিক্ষুদের ফুল দিয়ে বরণ করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি স্বাগত চাকমা। বরণ শেষে বিহার  প্রাঙ্গণে পঞ্চশীল গ্রহন, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপুরস্কার দান, পিণ্ডুদান,হাজার প্রদীপদান ও আকাশ প্রদীপ দান অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। 
পরে বেলা ২টায় কল্পতরু ও কঠিন চীবর শোভাযাত্রা মঞ্চে আনায়নের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় পঞ্চশীল গ্রহণ, কল্পতরু ও কঠিন চীবর দানসহ বিভিন্ন দ্রব্য দান উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ননাবী চাকমা, ওয়ার্ড সদস্য চিজি মুনি চাকমা,  দীপায়ন চাকমাসহ শিক্ষক ও প্রগতিশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
প্রথম পূর্বে সকালে অনুষ্ঠানে সুমঙ্গল থের, পুন্য কির্তি মহাথের, চন্দ্র বংশ মহাথের, দ্বিতীয় পর্বে বুদ্ধদত্ত মহাথের, বিমল জ্যোতি মহাথের, পূন্যজ্যোতি মহাথের, শ্রদ্ধালঙ্কার মহাথের  ধর্মদেশনা প্রদান করেন।
দ্বিতীয় পর্বে উপাসিকা পান্না চাকমা উপস্থিত জৈষ্ঠ্য ভিক্ষু শ্রদ্ধালঙ্কার মহাথের নিকট কঠিন চীবর প্রদান করেন। এসময় সাধু সাধু সাধু ধ্বনিতে বিহার এলাকা ভরে উঠে।  এলাকাবাসীর পক্ষে বিশেষ প্রার্থনা করেন উপাসিকা অর্ষা চাকমা। 
কঠিন চীবর দানে স্থানীয় ভিক্ষুসংঘ, উপাসক-উপাসিকা ও বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বহু বছর আগে বিশাখা প্রবর্তিত নিয়ম অনুসারে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং করা, কাপড় বোনা ও চীবর তৈরি করে ভিক্ষুদের নিকট দান করা হয়। পাশাপাশি বাজার থেকে কাপড় কিনে সেলাই করেও চীবর দান করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল