banglahour

বাউল সম্রাট লালন স্মরণে ময়মনসিংহ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(৭ মাস আগে) ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৮:২৩ অপরাহ্ন

সারা দেশের মতো বিভাগীয় জেলা ময়মনসিংহে পালিত হলো বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মৃত্যুদিবস উপলক্ষ্যে ১৩৫তম জাতীয় লালন তিরোধান দিবস।

নগরীর জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর সংলগ্ন বধ্যভূমি এলাকায় ময়মনসিংহ সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে আজ (১৭ অক্টোবর) বিকেলে মনোজ্ঞ বাউল গানের আসর অনুষ্ঠিত হয়।
গানের আসরে এ অঞ্চলের খ্যাতনামা বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। লোকজ বাউল সংগীত দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশনার মাধ্যমে যে আবেশ ঘটবে তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার বড় মাধ্যম হতে পারে, এমনটাই মন্তব্য করেন উপস্থিত শিল্পীগোষ্ঠী। তারা বলেন, আমাদের বাউল গান শুধু কুষ্টিয়া বা দেশের ভিতরে নয়, এটি বিশ্বের অনেক দেশেই সমাদৃত। ইউনেসকো এ বিখ্যাত গানের স্বীকৃতি দিয়েছে।

বিখ্যাত বাউল সম্রাটের কর্মের এ সৃষ্টিকে আমরা যেন ভুলে না যাই, হারিয়ে না যায় এ গান, এবং আরো উজ্জীবিত করতে এ ধরনের আয়োজন দেশব্যাপী।

এ মনিষী ১৮৯০ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন। প্রথমবারের মতো ২০২৫ সাল থেকে ১৭ই অক্টোবর দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে। এর আগে দিবসটি আঞ্চলিকভাবে কুষ্টিয়াতে পালিত হয়ে আসছে।

মনোমুগ্ধকর এ বাউল গানের আসরে বিভিন্ন শ্রেণি পেশার দর্শকশ্রোতা ভিড় করে। উপস্থিত ছিলেন সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ এবং প্রিন্ট, টিভি চ্যানেল ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল