banglahour

রাঙ্গামাটির কর্মরত সাংবাদিকদের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য প্রার্থী জুঁই চাকমার মতবিনিময়

রাজনীতি | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ৩:৫৪ অপরাহ্ন

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চ সমর্থিত রাঙ্গামাটি-২৯৯ আসনের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠন ও রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লবী নারী নেত্রী জুঁই চাকমা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। 
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এলাকার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সহ সভাপতি শ্যামল চৌধুরী, উপজেলা সভাপতি অমর চাকমা, যুব সংহতির সদস্য সচিব সাইমন ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন রাঙ্গমাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া প্রমুখ।
এসময় সংসদ সদস্য প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠন ও রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লবী নারী নেত্রী জুঁই চাকমা বলেন, তিনি যদি নির্বাচিত হন তাহলে পার্বত্য এলাকার সমস্যা সমাধানসহ গণমানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবেন। তিনি বলেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে হবে। নইলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। আর নির্বাচন যদি সুস্থ ও গ্রহনযোগ্য হয় তা হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিপুল সংখ্যাক ভোটে নির্বাচিত হবে। তাই আমার বিশ^াস গ্রহনযোগ্য নির্বাচন হলে পার্বত্য এলাকা থেকে নির্বাচিত হয়ে মানুষের সুখ, দুঃখ ও পার্বত্য এলাকার মানুষের অধিকার নিশ্চিত করা হবে। এছাড়া কাপ্তাই হ্রদ ড্রেজিং, পার্বত্য এলাকার মানুষের বিদ্যুৎ চাহিদা পুরণ ও কাপ্তাই হ্রদের মাছের চাহিদা পুরণসহ পর্যটন বান্ধব একটি নগর গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল