
(১ বছর আগে) ১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ৪:১৫ অপরাহ্ন
আজ শনিবার সকাল ১০টা থেকে একযোগে বিজেএ’র নারায়ণগঞ্জ এবং খুলনার দৌলতপুর অফিসে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতির পর বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিজেএ নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩১৭ জন। এর মধ্যে খুলনার দৌলতপুর বিজেএ ভবনে ভোট দেবেন ২৫৫ জন, এবং বাকি ৬২ জন ভোট দেবেন নারায়ণগঞ্জ বিজেএ ভবনে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
খন্দকার আলমগীর হোসেন ও টিপু সুলতান নেতৃত্ব দিচ্ছেন একটি প্যানেলে। এ প্যানেলের প্রার্থীরা হলেন— মো. তারেক আফজাল, মো. টিপু সুলতান, খন্দকার বদরুল আলম মার্কিন, আলমগীর কবির, এইচ. এম. প্রিন্স মাহমুদ, খাইরুজ্জামান, এস. এম. সাইফুল ইসলাম পিয়াস, শামীম আহমেদ, এস. এম. হাফিজুর রহমান, শেখ ইমাম হোসেন ও মো. কুতুব উদ্দিন।
অন্যদিকে বিএম আসিফ হোসেন আলম ও মাহমুদুর রহমানের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করছে অপর প্যানেল। এ প্যানেলের প্রার্থীরা হলেন—এফ. এম. সাইফুজ্জামান, বিএম আসিফ হোসেন আলম, এস. এম.মনিরুজ্জামান পলাশ, গাজী শরিফুল ইসলাম, আরজু রহমান ভূঁইয়া, মো. মাহমুদুর রহমান মাহমুদ, মো. জামাল হোসেন, এস. কে. ওহিদুজ্জামান মিথুন, মেজবাহ উদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ ও জামশেদ কবির।
আজ ৩১৭ জন সাধারণ সদস্যের ভোটে অর্ডিনারি ক্যাটাগরির ১২ জন সদস্য নির্বাচিত হবেন। ইতিমধ্যে ৬ জন অ্যাসোসিয়েট সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হবেন।
দেশের সোনালী আঁশ ব্যবসায়ীদের সবচেয়ে বড় ও শক্তিধর সংগঠের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।