banglahour

খুলনা কারাগারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ কারারক্ষীদের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রনে

অপরাধ | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ৮:৫৬ পূর্বাহ্ন

খুলনা জেলা কারাগারে কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেনেট বাবু ও পলাশ গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বিকাল পৌনে পাঁচটার দিকে ফাঁকা সময়ে এ ঘটনা ঘটে। প্রায় পঁয়তাল্লিশ মিনিট  পর্যন্ত এই সংঘর্ষ চলে। এ সময় জেলের পাগলা ঘন্টা বাজানো হয়। নিয়ন্ত্রণে কারারক্ষীরা ভিতরে যেয়ে লাঠিচার্জ করে অবস্থা নিয়ন্ত্রণে আনে। কারাগারে অতিরিক্ত সতর্কতা নিয়েছে কর্তৃপক্ষ । 
খুলনা জেল সুপার মোঃ নাসির উদ্দিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারামারীর ঘটনার তদন্ত করে কারাবিধী অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বভাবিক রয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।কারারক্ষীরা সতর্ক অবস্থায় রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল