banglahour

খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ধারীদের ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবীতে কিশোরগঞ্জে মানববন্ধন

অর্থনীতি | সোহেল চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি

(৫ মাস আগে) ১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ৫:১২ অপরাহ্ন

খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ধারীদের ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার সামনে এ মানববন্ধন করে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালার অধীনে আইডি কার্ড প্রাপ্ত খুচরা সার বিক্রেতারা দীর্ঘদিন ধরে সঠিকভাবে সার বিক্রি কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি নীতিমালা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে এতে হাজারো ক্ষুদ্র বিক্রেতার জীবিকা হুমকির মুখে পড়বে।

বক্তারা আরও বলেন, নতুন নীতিমালা কার্যকর হলে পুরনো বিক্রেতারা বাদ পড়বেন, যা অন্যায্য ও অযৌক্তিক। তারা অবিলম্বে ২০০৯ সালের বিদ্যমান নীতিমালা বহাল রেখে খুচরা সার বিক্রেতাদের অধিকার রক্ষার আহ্বান জানান।

মানববন্ধনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খুচরা সার বিক্রেতারা অংশ নেন। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল