banglahour

হিজলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এর লিফলেট বিতরণ

রাজনীতি | হিজলা প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১০:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২৬ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সারাদেশে প্রচারনা চালাচ্ছেন। তার ধারাবাহিকতায় বরিশালের হিজলায়  জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজলের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার বিকাল পাঁচটায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ এর পক্ষে তারেক রহমানের ৩১ দফার প্রচার পত্র পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন গুয়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রিপন খান, বিএনপির নেতা খোরশেদ হাওলাদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আলম স্বপন,যুবদল নেতা মাহবুবুল হক সুমন তালুকদার,শামীম আকন,রফিক হাওলাদার, আলতাফ হোসেন, বাদশাহ বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মহিউদ্দিন টিপু হাওলাদার, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি কাজী হেলাল,ছাত্রদল নেতা আরিফ তালুকদার প্রমূখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল