
(১ বছর আগে) ২০ অক্টোবর ২০২৫, সোমবার, ৩:১৮ অপরাহ্ন
চাঁদাবাজি ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালুকাটার বিরোধিতা করার কারনেই পরমানন্দপুরে হামলার ঘটনা ঘটেছে দাবি করে এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ.কে আজাদ বলেছেন, সন্ত্রাস দিয়ে কখনও জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যায় না জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ হামলা চালানো হয়েছে।
সোমবার সকালে নিজ বাসভবনে ফরিদপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ.কে আজাদ এসব কথা বলেন।
রোববার বিকেলে ফরিদপুর সদর উপজেলার পরমানন্দপুরে গণসংযোগকালে যুবদলের ব্যানারে এ.কে আজাদ এর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিএনপির নেতাকর্মীদের এমন হামলা সুষ্ঠু নির্বাচনে বাধা বলে মন্তব্য করে তিনি বলেন সন্ত্রাসীদের মোকাবেলা করেই ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এবারও জনগণকে সাথে নিয়েই সন্ত্রাসীদের মোকাবিলার কথা বলেন তিনি।