banglahour

কটিয়াদীতে চিকিৎসার পর হাসি ফুটেছে ১২ বছর শিকলবন্দী ভাইবোনের মুখে

স্বাস্থ্য | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

(৫ মাস আগে) ২০ অক্টোবর ২০২৫, সোমবার, ৩:২৫ অপরাহ্ন

১২ বছর ধরে শিকলবন্দী ছিলেন ভাইবোন। এই খবর পেয়ে তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা দিয়ে পাঠিয়েছিলেন ঢাকা মানসিক ইন্সটিটিউট হাসপাতালে পৌনে দুই মাস সেখানেই চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে ফিরেছেন নিজের বাড়িতে।  বাড়িতে এসেই হাসোজ্জল দেখা যায় ভাইবোনকে

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গণেরগাঁও গ্রামের বাসিন্দা ফজলু মিয়ার সন্তান আছমা খাতুন (২৮) ও জাহাঙ্গীর (২৫) মানসিক রোগে আক্রান্ত। তাদের অসংলগ্ন আচরণে বিপাকে পড়ে পরিবার। বাধ্য হয়ে শিকলবন্দী করে রাখতেন।

পৌনে দুই মাস চিকিৎসা শেষে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছায় ভাইবোন, এসময় তাদের ফুল দিয়ে বরণ করে এলাকাবাসী। এসময় শুরু থেকে সার্বিক সহযোগিতা করা ইউএন উপস্থিত থেকে বাড়িতে দিয়ে আসেন

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, 'তাদের সমস্যার কথা শুনে আমি প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করে ঢাকায় মানসিক ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি করি৷ এরপর থেকে আমি ঢাকায় গিয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়েছি, তাদের যা যা প্রয়োজন প্রয়োজনীয় চিকিৎসা করার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছি, এখন ডাক্তারের পরামর্শে বাড়িতে এসেছে।  প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে। বর্তমানে আগের চেয়ে ভালো রয়েছে তাদের হাসিমুখ দেখে আমাদের সবার ভালো লাগছে' 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল