banglahour

পিরোজপুরের কাউখালীতে যুবককে পিটিয়ে হত্যা।

অপরাধ | মো.মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২০ অক্টোবর ২০২৫, সোমবার, ৩:৩৩ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালীতে ডাকাত  সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে আহত মো.আলী  (৩০) নামের এক যুবক মারা গেছে। রবিবার রাতে খুলনা ২৫০ শষ্যা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলী উপজেলার শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের  ছেলে। 
এ ঘটনায় রাতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৯অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শিয়ালকাঠি বান্দাকাটা গ্রামের কিছু লোক  ডাকাত সন্দেহে আলীকে আটক করে গনপিটুনি দিয়ে আহত করে হাত পা বেধে ফেলে রেখে দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলীকে উদ্ধার করে রাত ৯ টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।  রাত সাড়ে  ১২টার দিকে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

তবে বাড়ি থেকে ডেকে এনে আলীকে  পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আলীর স্ত্রী সনিয়া আক্তার ।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, এ ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল