banglahour

ডেংগু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কিশোরগঞ্জে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

স্বাস্থ্য | কিশোরগঞ্জ প্রতিনিধি

(৫ মাস আগে) ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২:৩৩ অপরাহ্ন

ডেংগু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. নুর উস সাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডা. মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাক্তারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাধারণ সম্পাদক ডা. এস.কে. নাজমুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. একরাম আহসান জুয়েল, ড্যাবের সাবেক সভাপতি ডা. আজহারুল ইসলাম ও ডা. এরশাদ আহসান সোহেল।

আলোচনা সভা শেষে কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং ডেংগু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক স্বাস্থ্য বার্তাসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল