
(১ বছর আগে) ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৬:০৪ অপরাহ্ন
ভৈরবে ৫ হাজার ৮শ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব -১৪। গ্রেফতারকৃতরা হলো মোঃ মিজানুর রহমান (৩১) এবং রতন বর্মন (২৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে ভৈরব থানায় হস্তান্তর করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের সিনিয়র সহকারী পরিচালকের পক্ষে জানায়, সোমবার রাত১ টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের নাটাল টোলপ্লাজা এলাকায় চেক পোষ্ট বসিয়ে গ্রেফতকরকৃত মাদক কারবারিদের হেফাজত হতে ৫৮০০ (পাঁচ হাজার আটশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ০১টি সাদা রঙের মাইক্রোবাস, ০৩ টি মোবাইল ফোন ও ক্রয়/বিক্রয়ের নগদ ১০,৮৩০/- টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১৭,৪০,০০০/- (সতেরো লক্ষ চল্লিশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে ভৈবর থানায় আসামীসহ আলামত হস্তান্তর করা হয়েছে।