
(৩ বছর আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৬ অপরাহ্ন
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শহীদ মিনারকে রক্তাক্ত করেছে বিএনপি। এদেশে জন্ম দিয়েছে আগুন সন্ত্রাসের। এরা মুখে গনতন্ত্রের কথা বললেও অন্তরে স্বৈরাচারী। এদেরকে চিহ্নিত করতে হবে।
তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন।
সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু সহ শেখ রাসেল শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দ।
বক্তারা, তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ, দেশের ইতিহাস ও ঐতিহ্যকে সঠিকভাবে তুলে ধরতে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।