banglahour

ঢাকায় লুকিয়ে থাকা বাগেরহাটের কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার

অপরাধ | বাগেরহাট জেলা প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২:৩০ অপরাহ্ন

বাগেরহাটের চাঞ্চল্যকর আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। র‌্যাব-৬ থেকে সংবাদ কর্মীদের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ (খুলনা) ও র‌্যাব-১০ (ঢাকা) এর একটি যৌথ দল রাজধানীর কামরাঙ্গীচরের ছাতা মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ খবির খানকে (৪৫) গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ খবির খান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার ঢেপুয়ারপাড় এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ খবির খান জানা যায়, নিহত আবুল কালাম খান ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত ৪ অক্টোবর ২০২৫ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোরেলগঞ্জ থানার ঢেপুয়ারপাড় এলাকার শেখপাড়া কাঠের পুল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমান জানান,মামলার এজাহার অনুযায়ী, ৫নং আসামি কৌশলে ভিকটিম আবুল কালাম খান ও তার ভাইকে ডেকে নিয়ে আসে। এরপর গ্রেফতারকৃত আসামি খবির খানসহ অন্যান্য আসামিরা রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন আবুল কালাম খান। পরে স্থানীয়রা তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ভাইকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর নিহতের ছেলে সুমন খান বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, গ্রেফতার খবির খান চাঞ্চল্যকর আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত ২নং পলাতক আসামী ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল