banglahour

মোরেলগঞ্জে গরু চুরি করতে এসে গণপিটুনিতে নিহত-১, আহত- ৩

অপরাধ | বাগেরহাট জেলা প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৪:১৬ অপরাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে গরু চুরি করতে এসে গণপিটুনিতে ১ ব্যক্তি

নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত ভোর রাতে

উপজলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. মতিয়ার রহমান (৪৫) বাগেরহাটের চরগ্রামের মৃত রশিদ শেখের ছেলে।

আহতরা হলেন, বাগেরহাটের ভাগা বাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে মো. রমন হাওলাদার (৩৮), ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০) ও ফকিরহাটের আরপাড়া গ্রামের মৃত মোহাম্মদের ছেলে মো. জনি (৩৮)।

মহিশপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তালেবুল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান,  বৃহস্পতিবার ভোর রাতে একটি মিনি ট্রাকযোগে চোরচক্রের সদস্যরা বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। পালানোর সময় ট্রাকটি

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে এলাকাবাসী চারজনকে আটক

করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানায় স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই মতিয়ার নিহত হয়েছেন। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।

মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোশ চন্দ্র বলেন, “গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আহত তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় তদন্ত চলছে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল