banglahour

ময়মনসিংহের নান্দাইলে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ

রাজনীতি | ময়মনসিংহ প্রতিনিধি

(৯ মাস আগে) ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৪:২১ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহের নান্দাইলে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ দিনব্যাপী এ কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মামুন বিন আব্দুল মান্নান। দিনব্যাপী কর্মসূচি চলাকালে নান্দাইল চৌরাস্তা বাজারের দোকানপাটসহ বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন তিনি।
এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে তিনি বলেন, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের মানুষ ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল