
(১ বছর আগে) ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৭:৩৫ অপরাহ্ন
কক্সবাজার হতে জামালপুরে আসা একটি বাসে তল্লাশী চালিয়ে ২২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।
এ ঘটনায় আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগমকে আটক করা হয় এবং মাদক পরিবহন কাজে ব্যবহারকৃত বাসটি জব্দ করা হয়। আটক আসামীদের বাড়ি সদর উপজেলার ডিগ্রিরচর পশিচম পাড়ায়।
শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদেও ভিত্তিতে সকাল সাড়ে সাতটার দিকে বাইপাস দড়িপাড়া এলাকায় কক্সবাজার হতে আসা বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসে যাত্রী বেসে আসা মাদক কারবারিদের কাছ থেকে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য ৬৬ লাখ টাকা।
এ সময় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিরা উপস্থিত ছিলেন।