
(১ বছর আগে) ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৮:১৭ অপরাহ্ন
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে জিনাত উল্লাহ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বি আর টি সি ঢাকা ১-০ গোলে পাংশা উপজেলা ফুটবল বিজয়ী হয়েছে।
শুক্রবার বিকালে ফাইনাল খেলায় বিশেষ মেহমান হিসাবে খেলা উপভোগ করেন রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপি সভাপতি চাদ আলী খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান শাহবুদিন আহম্মেদ, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জমির উদ্দিন আহম্মেদ, শরিসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল আলম হুমায়ূন, কলিমহর ইউনিয়ন বিএনপির সভা এ্যাড আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক মোক্তার হোসেন।
এ টূর্ণামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন সাবেক যুবদল নেতা মরহুম সাবেক চেয়ারম্যান আক্কাস আলীর ছোট ভাই বিএনপি নেতা আব্দুস সালাম।
এ সময় কলিমহর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
বিশেষ মেহমান হারুন অর রশীদ বলেন খেলাধুলার প্রতি আমাদের দলের নির্দেশনা আছে আমাদের এলাকায় শান্তি পূর্ণ ভাবে খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা বিভিন্ন খেলার মাঠে এখন খেলাধুলা হচ্ছে বিগত সরকারের আমলে খেলাধুলার মাঠে রাজনৈতিক কারনে মারামারি লেগেই থাকত। বিএনপির ক্রীড়া বিষয়ক সাফজয়ী ফুটবলার জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনূল ইসলাম দেশ জুড়ে ফুটবলকে ছড়িয়ে দিতে কাজ করছেন প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে কাজ করছে।