banglahour

চুয়াডাঙ্গার কাদিপুর গ্রামে বিএনপির ৯১ জন নেতাকর্মীর জামায়াতে যোগদান

রাজনীতি | রিফাত রহমান​,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ৯:৪৮ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামে ৯১ জন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। কাদিপুর গ্রামের বিএনপি নেতা নজির আহমেদ ও নূর ইসলামের নেতৃত্বে এ যোগদান প্রক্রিয়া শেষ হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কাদিপুর স্কুলপাড়ায় দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন আমীর ওবায়দুল হকের সভাপতিত্বে এবং একই উপজেলার যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।
​দলে নতুনদের স্বাগত জানিয়ে প্রধান অতিথি রুহুল আমিন তাঁর বক্তব্যে বলেন,আপনারা আজকে যারা জামায়াতে যোগদান করলেন, এখন থেকে আপনারা সত্য কথা বলবেন, হালাল পথে চলবেন এবং অসৎ উপায়ে অর্থ উপার্জন থেকে বিরত থাকবেন।
তিনি দলে নতুনদের ফুল দিয়ে বরণ করে নেন এবং জামায়াতের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি এ্যাডভোকেট আসাদুজ্জামান, উপজেলা আমীর নায়েব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​কাদিপুর স্কুলপাড়া থেকে যারা জামায়াতে যোগদান করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, নজির আহমেদ, নূর ইসলাম, ইউনুস আলী, আব্দুল হান্নান, সোহরাব হোসেন, আব্দুল মমিন, খাজা মঈনউদ্দীন, বাদশা মিয়া, আমজাদ হোসেন, আলতাফ হোসেন, মুকুল মিয়া, নাজমুল মিয়া, বখতিয়ার হোসেন, আব্দুল হামিদ, হাফিজুল, সেলিম, আব্দুল হালিম, আজিজুল হক, সাজিদুর রহমান, ইকরামুল, জাহাঙ্গীর, আকবার আলী, আশকার আলী, হেকমত আলী, বজলুর রহমান, মনিরুল, মতিরুল, রমি, শরিফ, আরিফ, মজিবর রহমান, শহিদুল, মাহতাব, কদর আলী ও আশা মিয়া, গোবিন্দপুর গ্রামের বিএনপি নেতা দেলোয়ার, মোমিনুল, সজিব, ওবাইদুল, আশরাফুল, সম্রাট, রকিবুল, জামিরুল, সাজিবুর, বকুল, রবগুল প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল