banglahour

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ধ্রুপদী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষা | ব্যুরো প্রধান খুলনা

(১০ মাস আগে) ২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ৯:৫৮ পূর্বাহ্ন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ধ্রুপদী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ধ্রুপদী ড্যান্সার অ্যাসোসিয়েশন অব কুয়েটের উদ্যোগে এ প্রতিযোগিতা হয় । 
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, আই ইউ টি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও খুলনা বিশ্ববিদ্যালয়।  বিশ্ববিদ্যালয়ের বাইরের মিত্রগ্রাম একাডেমী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে।
প্রত্যেক অংশগ্রহণকারী সংগঠনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। 
ধ্রুপদী ড্যান্সার এসোসিয়েশন অব কুয়েটের চেয়ারম্যান শাহরিয়ার ইসলাম জানায়, ২০১৭ সাল থেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।  
প্রতিযোগিতাকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় মিলন মেলায় পরিণত হয়েছিল কুয়েটিয়ানদের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল