banglahour

জামাত নিজেকে প্রথম শারীর দল ভাবছে আসলে জামাত চতুর্থ সারির দল

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ৩:৩৭ অপরাহ্ন

জামাত প্রথম সারির  রাজনৈতিক দল নয়,যেহেতু আওয়ামী লীগ নাই তাই জামাত নিজেকে প্রথম শারীর দল ভাবছে আসলে জামাত চতুর্থ সারির দল বলে মন্তব্য করেছেন বিএনপি'র কেন্দ্রীয় সংসদের তথ্য বিষয়ক   আজিজুল বারী হেলাল। 
তিনি আজ দুপুরে খুলনা রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন মহিলা দলের আয়োজনে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
তিনি আরো বলেন, আমি এ অঞ্চলের সন্তান, এটা আমার জন্মভূমি, আমি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি কিন্তু এক এগারো ঘটানার জন্য সে নির্বাচন আর হলো না।২০১৮ সালে আমাকে ধানের শীষ প্রতীক দেয় আমার দল বিএনপি কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া দিনের ভোট রাতেই শেষ করেছে।আমি এবার ধানের শীষের প্রার্থী এবার একটা নিরপেক্ষ নির্বাচন হবে প্রধান উপদেষ্টার প্রতিস্রুতি অনুযায়ী ইনশাআল্লাহ আপনারা আপনাদের ভোট ধানের শীষে অর্থাৎ আমাকে দিবেন আমার দল বিএনপি রাষ্ট্রিয় ক্ষমতা গ্রহণ করে ১ কোটি বেকার কাজ করার সূযোগ পাবে। তাহলে কেনো আপনাদের সন্তান ভাই বোন চাকরি পাবেন না, মহিলাদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষী কার্ড দেওয়া হবে, আপনাদের সামাজিক নিরাপত্তার কথা ভেবে আপনাদের এই কার্ডের মালিকানা দেওয়া হবে। আপনারা জানেন বেগম খালেদা জিয়া হাই স্কুলের বেতন ফ্রী করে দিয়েছিলেন মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে মেয়েদের বৃত্তির ব্যবস্থা করেছিলেন, আওয়ামী লীগ যেহেতু আসছেনা সেহেতু জামাতের সাথে নির্বাচন হবে, জামাত প্রথম শারীর দল নয়, যেহেতু আওয়ামী লীগ নাই তাই জামাত নিজেকে নিয়ে অহংকার করছে,
শ্রীফলতলা ইউনিয়নের ২,৩,৪,৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী সভায় সভাপতিত্ব  করেন নার্গিস  বেগম বিশেষ অতিথি খান জুলফিকার আলি জুলু যুগ্ম আহবায়ক খুলনা জেলা বিএনপি মোল্লা খায়রুল ইসলাম যুগ্ম আহবায়ক খুলনা জেলা বিএনপি 
এনামুল হক সজল যুগ্ম আহবায়ক খুলনা জেলা বিএনপি, আতাউর রহমান রনু আহবায়ক খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল,প্রধান বক্তা ছিলেন  খুলনা জেলামহিলা দলের সভাপতি তছলিমা খাতুন ছন্দা। মোল্লা সাইফুর রহমান আহবায়ক রুপসা উপজেলা বিএনপি, জাবেদ হোসেন মল্লিক সদস্য সচিব 
রুপসা উপজেলা বিএনপি শরিফুল ইসলাম বকুল 
ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য শাহাবুদ্দীন ইজারাদার, ইউনিয়ন বিএনপির সার্চ  কমিটির সদস্য 
জাহিদ শেখ,শামিম জোমাদ্দার সহ নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল