
(১ বছর আগে) ২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ৬:৩৫ অপরাহ্ন
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।
আজ দুপুরে গৌরীপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহŸায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, প্রবীণ শিক্ষক ফজর আলী, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তানজিল চৌধুরী লিলি, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সহ সভাপতি সুপ্রিয় ধর বাচ্চু, কৃষিবিদ ফরহাদ হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হয়ে দেশে আইনের শাসন আসেবে। ন্যায়বিচার প্রতিষ্টা পাবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফাকে বঞ্চিত জনগোষ্ঠির মুক্তি সনদ হিসাবে মূল্যায়ন ব্যক্ত করেন তারা।