banglahour

পঞ্চগড় স্বেচ্ছাসেবীদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষা | এস,এম , হাসিবুল ইসলাম ,পঞ্চগড় প্রতিনিধি

(১০ মাস আগে) ২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ১১:০৬ অপরাহ্ন

তরুণ স্বেচ্ছাসেবীদের নেতৃত্বগুণ ও কর্মদক্ষতা বৃদ্ধি করতে পঞ্চগড়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার পাঁচ উপজেলার শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। এ সময় হাতে কলমে তাদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব সরকারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী দিনে সমাজের উন্নয়নে স্বেচ্চাসেবীরা আরও বড় পরিসরে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল