banglahour

রাঙ্গামাটির দুর্গম এলাকায় সোলার হোম প্যানেল বিদ্যুৎ বিতরণ করলেন বীর বাহাদুর

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ১০:০২ পূর্বাহ্ন

রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন পার্বত্য তিন জেলার দুর্গম এলাকার পাহাড়ী বিভিন্ন জনগোষ্ঠীর মানোন্নয়নে পার্বত্য অঞ্চলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কারিগরী শিক্ষাসহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজ নির্মাণসহ মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কাজ অব্যাহত রয়েছে। 

তিনি বলেন, এসব জনসেবা নিশ্চিত করতে সরকার পার্বত্য জেলাগুলোর জন্য ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে।  তিনি আরও বলেন, পার্বত্য দুর্গম এলাকায় সৌর শক্তির আলোয় আলোকিত করার লক্ষ্যে সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণ করছে। পার্বত্য তিন জেলার দুর্গম পাহাড়ি ৪২ হাজার ৫০০ পরিবার সম্পূর্ণ বিনামূল্যে সৌর বিদ্যুৎ সুবিধা ভোগ করবে বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুর্গম এলাকার দুই ইউনিয়নের ১১৫ সুবিধাভোগী পরিবারের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সোলার হোম প্যানেল এর মাধ্যমি বিদ্যুৎ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন। 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরী (বিএমটিএফ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রোসায়দুল মাওলা, বিএমটিএফ এর জিএম লে. কর্ণেল বজলুর রহমান হায়াতী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-প্রশাসন ইফতেখার আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন ও প্রকল্প পরিচালক মো. হারুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল