banglahour

ভারতে পাচারকালে যশোরে ১ কেজি সোনাসহ ১ চোরা কারবারি আটক

অপরাধ | তহীদ মনি যশোর প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৩:৫৬ অপরাহ্ন

ভারতে পাচার কালে যশোরে ১ কেজি ২০ গ্রাম ওজনের ৮টি সোনার বাসসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। 
সকাল সাড়ে ৬টায় যশোর -খুলনা মহাসড়কের মুড়লি মোড় থেকে ওই সোনার বাসসহ তাকে আটক পরে ৪৯ বিজিবির জোয়ানরা।
আটক চোরাকারবারি সাতক্ষীরা জেলা সদরের মধ্য কুঠিয়া এলাকার আরিজুল্লাহর ছেলে শেখ ওয়ালিউল্লাহ।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার মুড়লী মোড় এলাকার অভিযান চালিযে সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পর তার কোমরে লুকানো অবস্থায় ৮টি সোনার বার পাওয়া যায়। আটকৃদের ভাষ্যমতে ঢাকার যাত্রাবাড়ী এলাকার সোনা পাচারকারীদের কাছ থেকে সেগুলো নিয়ে যশোরে ভারতে পাচার করার চেষ্টা করছিল সে। আটক সোনার আনুমানিক বাজার দর এক কোটি ৮৩ লাখক্ টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল