banglahour

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আড়াই লক্ষ টাকার অবৈধ বিদেশি ব্যান্ডের সিগারেট জব্দ

অপরাধ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৪:১৫ অপরাহ্ন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালক করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করে বিজিবি। 
রবিবার (২৬ অক্টোবর) বিজিবি'র পক্ষ থেকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের দিক নির্দেশনায়, ক্যাপ্টেন অমিত কুমার সাহা এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে বাঘাইছড়ি উপজেলাধীন মধ্যম বাঘাইছড়ি আবাসিক এলাকায় চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তায় বহনকৃত বিদেশী মন্ড ব্যান্ডের সিগারেট ফেলে পালিয়ে যায়। 
পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় মন্ড ব্যান্ডের ১০০ কার্টুন সিগারেট জব্দ করে। উক্ত কার্টুনগুলো খুলে মন্ড ব্রান্ডের ১০০০ প্যাকেট বিদেশী সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেটের সর্বমোট মূল্য ২ লক্ষে ৫০ হাজার টাকা। 
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল