banglahour

দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সিরাজুল ইসলাম মেঝভাইয়ের শুন্যতা কখনোই পুরন হওয়ার নয়: এড. মনা

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৭:৪৪ অপরাহ্ন

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, প্রয়াত সিরাজুল ইসলাম মেঝভাই-এর ভাসানী ন্যাপের মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু মৃত্যুর আগ পর্যন্ত তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন। মেঝভাই ছিলেন দলের একজন বিশ^স্ত নেতা। তাঁর শুন্যতা কখনোই পুরন হওয়ার নয়।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সদর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, ২৮নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক কমিটির সম্মানিত ১নম্বর সদস্য সিরাজুল ইসলাম মেঝভাই এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সদর থানা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, সিরাজুল ইসলাম মেঝভাই ছিলেন এই জনপদের অসংখ্য নেতা-কর্মীর নির্ভরযোগ্য অভিভাবক। জাতীয় দুর্যোগে, গণতন্ত্রের সঙ্কটে, দলের দুঃসময়ে তিনি পাহারাদারের ভূমিকা পালন করেছেন। মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের সাহসের ঠিকানা ছিলেন তিনি। একজন সর্বত্যাগী মানুষ মেঝভাইয়ের শূন্যতা আজও পূরণ হয়নি।সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কে এম বদরুল আলম, মো: নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, মাসুদুল হক হারুন, এস এম নুরুল আলম দীপু, মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, আমীন আহম্মেদ, সওগাতুল আলম সগির, মঞ্জুরুল আলম, মাস্টার রফিকুল ইসলাম, বাবুল রানা, শেখ সরোয়ার, মুরাদ হোসেন, মাফিজুল ইসলাম, মেহেদী হাসান লিটন, মীর কবির হোসেন, একে এম সেলিম, মঈনুল ইসলাম কিরন, আলতাফ হোসেন খান, তৌহিদুল ইসলাম বাবু, জিয়াউর রমান খান আপন, হাসিব চৌধুরী, মিজানুর রহমান লিটন, আযাদ হোসেন, সামসুর রহমান সামসু, রমজান খলিফা, নাসির আহম্মেদ, দুলাল হোসেন, রাশিদা আক্তার ময়না, শারমিন আক্তার, শাহানাজ আকতার শান্তা প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল