banglahour

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৩, আহত-৫

অপরাধ | আলী আকবর, জামালপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৫:২৫ অপরাহ্ন

জামালপুরে কার্ভাড ভ্যান চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলে নিহত এবং জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন মারা গেছে। আরো ৫ জন গুরুতর আহত হয়েছে।  নিহত এবং আহতদের পরিচয় এখনো জানা যায়নি। 
আজ দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, দুপুরে জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কার্ভাড ভ্যান দিগপাইত ইপিজেড এলাকায় পেছন থেকে একটি অটোরিকশাকে চাপা দিলে অটোটি দুমড়ে মুচড়ে গেছে।  এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে শিশুসহ ৭ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে আরো ২ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ওসি  নাজমুস সাকিব।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্ভাড ভ্যান আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক ও হেলপার।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল