banglahour

বিজিবির অভিযানে প্রায় ৪ লক্ষ বিশ হাজার টাকার অবৈধ কাঠ জব্দ

অপরাধ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৫:৩৮ অপরাহ্ন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন-এর দায়িত্বপূর্ণ কাচালং বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতের অবৈধ কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি।
সোমবার (২৭ অক্টোবর) বিজিবি পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় সুরজ বাগী কাঠ ১১৩.০৭ ঘনফুট, তালী গাছ কাঠ-২৮.৪৪ ঘনফুট ও তেলছো গাছ কাঠ-২৫.৯৮ ঘনফুট সর্বমোট ১৬৭.৪৯ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের মূল্য ৪ লক্ষ ১৮ হাজার ৭২৫ টাকা মাত্র।  
প্রেস বিজ্ঞপ্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল