banglahour

কটিয়াদীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজনীতি | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

(১ বছর আগে) ২৯ অক্টোবর ২০২৫, বুধবার, ২:০৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।


আজ উপজেলার বাসষ্ট্যান্ড  এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।
এর আরেকটি পৃথক র‌্যালী পৌর যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ও সদস্য সচিব আবদুল আজিজ প্রিন্সে নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীতে বিভিন্ন  ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ অংশ নেন।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল রুহুল আমিন আকিল,কটিয়াদী উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভপতি খসরুজ্জামান জিএস শরীফ। সভাপতিত্ব করেন কটিয়াদি উপজেলা যুবদল আহবায়ক মাহবুবুল আলম মাসুদ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ,কটিয়াদী উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,উপজেলা যুবদল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন যুবদলের নেতা-কর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল